ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে উপজেলা আ’লীগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে উপজেলা আ’লীগ

  • বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: স্বাধীনতার মহান স্থপতি, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ।

Manual5 Ad Code

১০ জানুয়ারি (বুধবার) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এরপর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বাদশার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সহসভাপতি মইনুল হক খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, নজরুল ইসলাম বকসি, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব লুৎফর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি নজির হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার পারুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল পোদ্দার বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকারিয়া মিঞার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হযরত মাওলানা মঞ্জুরুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলাল, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বন্ধন, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলজার হোসেন মন্ডলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।  #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!