কুলাউড়ার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের পিতা হাফিজ মহসিন খানের মৃত্যু : জানাযায় মানুষের ঢল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের পিতা হাফিজ মহসিন খানের মৃত্যু : জানাযায় মানুষের ঢল

  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা কুলাউড়া :: কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক খান সাহেদের পিতা হাফেজ মহসিন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

Manual2 Ad Code

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, কুলাউড়ার পৌরসভাধীন উছলাপাড়াস্থ খান বাড়ি নিবাসী আত্তরখান হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মহসিন খান দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে সিলেটের জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.)-এর ১৬তম ঈসালে সাওয়াব মাহফিলে সোমবার রাত ১১টা ৪০ মিনিটে লাখো মানুষের উপস্থিতিতে বালাই হাওর মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন আল্লামা ফুলতলী (র.)-এর বড় পুত্র আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী।

Manual4 Ad Code

পরদিন মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় কুলাউড়ার উছলাপাড়াস্থ আত্তরখান হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কয়েক সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন মরহুমের পুত্র কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ। পরে পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়।

জানাজার পূর্বে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের  সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মরহুমের পুত্র কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম প্রমুখ।

Manual5 Ad Code

প্রেসক্লাব কুলাউড়ার শোক :: হাফেজ মহসিন খানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!