কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসীকে নিয়ে বন্ধুদের আড্ডা ও সম্মাননা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসীকে নিয়ে বন্ধুদের আড্ডা ও সম্মাননা প্রদান

  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

 এইবেলা, কুলাউড়া :: যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিনকে সম্মাননা প্রদান করেছে এসএসসি ‘৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা শাখা। ১৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়ার একটি রেস্তোরাঁয় এই সম্মাননা প্রদান করা হয়। প্রবাসী বন্ধু রুহুলের সাথে অনেকদিন পর দেখা হয় স্কুল জীবনের সহপাঠীদের। স্মৃতিচারণ আর একে অপরের সাথে কুশল বিনিময়ে আড্ডায় ফিরে আসে অতীতের মুগ্ধ সময়। ফেলে আসা শৈশবের দিনগুলো বন্ধুদের নিয়ে যায় নস্টালজিয়ায়।

Manual4 Ad Code

বন্ধুদের নিয়ে ভবিষ্যতে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ারও আভাস আসে এই আড্ডায়। এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে আহ্বায়ক সঞ্জয় দেবনাথ শুভেচ্ছা বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুহুল আমিন। বন্ধুদের আড্ডায় উপস্থিত ছিলেন নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, মো. সাদিকুর রহমান, শাহীন আহমদ, মিশকাত মজিদ রুহিন, তাফহীম আহমদ শিমুল, শাহীন আহমদ, মঈন উদ্দিন, সামছু খান, শফিকুল ইসলাম জায়েদ, শাহরিয়ার আফজল মাসুম, কাওসার আহমেদ নিপার, আশিকুল হক চৌধুরী, নজীব আলী, ফয়েজ আহমেদ, আরিফুল প্রমুখ।

সবশেষে রুহুল আমিনকে এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। প্রসঙ্গত, ‘আমরা দৃঢ় হতে চাই ঐক্যের বন্ধনে’ এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে এসএসসি ৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা প্রবাসে অবস্থানকারী বন্ধুরা দেশে এলে তাঁদের সম্মানে আড্ডার আয়োজন করে আসছে অনেকদিন ধরে। যার ফলে বন্ধুদের মাঝে একে অপরের প্রতি যোগাযোগেরও সেতু রচনা করছেন তাঁরা।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!