কমলগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও সারথী কথামৃত’র মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও সারথী কথামৃত’র মোড়ক উন্মোচন

  • সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পশ্চিম কুমড়াকাপন গ্রামে ৮ষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম ও জপযজ্ঞ মহোৎসব ১৪ বছরে পদার্পণ উপলক্ষে এবারও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে সারথী যুব সংঘ। গত রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গাবাড়ীতে সারথী যুব সংঘের আয়োজনে হরিনাম ও জপযজ্ঞ মহোৎসব উপলক্ষে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও সারথী কথামৃত’র বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করা হয়।

Manual6 Ad Code

পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গাবাড়ী পরিচালনার কমিটির উপদেষ্টা সত্যেন্দ্র রুদ্র পালের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (্শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: রইছ আল রেজুয়ান, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক মহিম দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাশ, মৌলভীবাজার লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক জ্যোতিশ রঞ্জন দাশ, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: আনোয়ার হোসেন, কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, পৌর কাউন্সিলর আহাদুর রহমান বুলু, উপজেলা যুবলীগ নেতা আবুল বশর জিল্লুল, সমাজকর্মী অমলেন্দু কুমার দাশ, জিতেন্দ্র কুমার পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সারথী যুব সংঘের অসিত পাল, গৌতম পাল, নীলু পাল, প্রমুখ।

আলোচনা সভা শেষে সারথী যুব সংঘের আয়োজনে হরিনাম ও জপযজ্ঞ মহোৎসব উপলক্ষে সমাজ, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক একটি অনিয়মিত প্রকাশনা সারথী কথামৃত’র বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করা হয় এবং অসহায় দরিদ্র লোকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!