কমলগঞ্জে মাইকেলের দ্বিশততম জন্মবার্ষিকীতে #৩৯ কহে বীরাঙ্গনা # ৩৯;র বিশেষ প্রদর্শনী শুক্রবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে মাইকেলের দ্বিশততম জন্মবার্ষিকীতে #৩৯ কহে বীরাঙ্গনা # ৩৯;র বিশেষ প্রদর্শনী শুক্রবার

  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৫টায় মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নটমন্ডপে #৩৯;কহে বীরাঙ্গনা #৩৯; নাটকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মাইকেল মধুসূদন দত্তের #৩৯;বীরাঙ্গনা কাব্য্#৩৯; অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন কবি ও নাট্যকার শুভাশিস সিনহা, একক অভিনয় করেছেন দেশের সাড়া জাগানো অভিনেত্রী জ্যোতি সিনহা। সঙ্গীতে শর্মিলা সিনহা, বাদ্যে বিধান সিংহ, মুদ্রাশিল্পী হিসেবে আছেন স্বর্ণালী, শ্যামলী, আশা, মনীষা, মিতালী, ভাগ্যলক্ষ্মী প্রমুখ।

Manual8 Ad Code

শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা, জনা- এই চার নারীচরিত্রের লেখা পত্রকাব্যের মধ্য দিয়ে  নাটকটিতে নারীর প্রেম-বিরহ-বঞ্চনা-ঈর্ষা-ক্ষমাপরায়নতা ও দ্রোহের বহুমাত্রিক রূপকে প্রকাশ করা হয়েছে। প্রদর্শনীর আগে মাইকেলের সাহিত্য বিষয়ে বক্তৃতা করবেন কথাশিল্পী প্রশান্ত মৃধা।

Manual5 Ad Code

এছাড়া বেলা ৩টায় মাইকেলের কবিতা নিয়ে শিশু-কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা থাকবে। এতে কোন টিকেট করা লাগবে না। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানান মণিপুরি থিয়েটারের সভাপতি কবি ও নাট্যকার শুভাশিস সিনহা।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!