বড়লেখায় সুজানগর মেডিকেল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় সুজানগর মেডিকেল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখায় আগর-আতরের রাজধানী সুজানগর ইউনিয়নের বহির্বিশ্বে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে আর্তমানবতার সেবার লক্ষ্যে গঠিত দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সুজানগর মেডিকেল সেন্টারের নিজস্ব ভূমিতে মূল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মেডিকেল সেন্টারটি সালদিগা গ্রামে তৈরী করা হচ্ছে। বুধবার দুপুরে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

সংগঠনের সভাপতি হাফিজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাব্বির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, ফখরুল ইসলাম সুনু, জামেয়া ইসলামিয়া আজিমগঞ্জ দারুল উলুম টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির, সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি জিয়াউর হক, মাওলানা আরব উদ্দিন, হাফিজ আনোয়ার আলী, মাওলানা আব্দুল কাদির, ইউপি সদস্য মঞ্জুর রহমান লুলু, আব্দুল জলিল, আবু শাহীন, আব্দুর রাজ্জাক, ফরমান আহমেদ, আলাল উদ্দিন, ভূমিদাতা পরিবারের সদস্য বশির উদ্দিন, জুসেফ হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!