কমলগঞ্জে নারী-শিশুসহ ৬ রোহিঙ্গাকে আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে নারী-শিশুসহ ৬ রোহিঙ্গাকে আটক

  • বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারে কমলগঞ্জে নারী-শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গত বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সীবাজার এলাকা থেকে তাদেরকে আটক করেন স্থানীয়রা। আটককৃত রোহিঙ্গারা হলেন-মোহাম্মদ শাহা (১৯), নুর ফাতেমা (১৭), আখলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪) ও উমায়ের (৪)। তারা সকলেই কক্সবাজারের কুতুবপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সীবাজার এর পাশে কৃষি জমিতে দুইজন পুরুষ, দুইজন মহিলা ও দুই শিশুসহ ৬ জনকে দেখে স্থানীয়রা। পরে তাদের কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করে স্থানীয় চেয়ারম্যানকে জানায় তারা। পরে চেয়ারম্যান সেখান থেকে তাদের নিয়ে আসেন চেয়ারম্যান মালিকানাধীন মেসার্স তুষার ফিলিং স্টেশনে। এসময় তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। পরে মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদারের জিজ্ঞাসাবাদে তারা তাদের রোহিঙ্গা আইডি কার্ড দেখায়। পরে তাদেরকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার বলেন, স্থানীয়রা নারী-শিশুসহ ৬ রোহিঙ্গা আটক করে আমায় খবর দেন। পরে আমি তাদের আটক করে আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসি। তারপর কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে অবগত করি। তিনি আরও বলেন, একজন রোহিঙ্গা মহিলা ৭ মাসের অন্ত:স্বত্বা।

Manual8 Ad Code

তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। তিনি আরও বলেন, দালাদের মাধ্যমে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে চলে আসে হয়তো তাদের ভারত পাঠাতে পারে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানায় যে, গত ২৩ জানুয়ারি সিলেট শহরে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং শরনার্থী শিবির হতে পালিয়ে চলে আসেন। তারা সিলেটে হযরত শাহজালাল (র:) মাজারে এসেছিল। বাংলা ভাষা ঠিকমতো বুঝতে না পারায় বিস্তারিত কিছু বলতে পারেনি তারা।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, স্থানীয়রা রোহিঙ্গাদের আটক করে থানায় অবগত করলে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের রোহিঙ্গা শিবিরে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!