কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

  • সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের হত দরিদ্র অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় হল রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

Manual2 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সলমান আলী সালমানের সভাপতিত্বে ও শিক্ষক মৌমিনা আক্তার ও নিহার দেবনাথ নয়ন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু, প্র্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহি, রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ,অভিভাবক সদস্য মকছুদ আলী, আহমেদুজ্জামান (আলম), মারিয়া অধিকারী, দাতা পরিবারের সদস্য গোলাম সোবহানি
কালাম প্রমুখ।

Manual5 Ad Code

এছাড়া অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আল জাকির মুন্না কর্তৃক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর পাঁচজন হতদরিদ্র শিক্ষার্থীর এক বছরের শিক্ষা উপকরণ, বেতন, স্কুল ড্রেসসহ যাবতীয় ব্যয় এককালীন পরিশোধ করা হয়। এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!