কমলগঞ্জে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পুরস্কার বিতরণ ও মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পুরস্কার বিতরণ ও মোড়ক উন্মোচন

  • শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার হকতিয়ারখোলা মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক মূল্যায়নের পুরস্কার বিতরণ ও কাইয়পনপাইবম বৃন্দা রচিত কাব্যগ্রন্থ “অবিশ্রান্ত পৃথিবী” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় হকতিয়ারখোলা গ্রামে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল সিংহের সভাপতিত্বে ও শিক্ষক কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, চাওবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল প্রোপ্রার্টি মিউজিয়াম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হামোম তনুবাবু, মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বৃন্দা রানী সিনহা। আলোচনায় অংশ নেন মণিপুরি সাহিত্য সংসদ, সিলেট এর সহ সভাপতি প্রশান্ত কুমার সিংহ, সাধারণ সম্পাদক নামব্রম শংকর, কবি সনাতন হামোম, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপন প্রমুখ।

Manual7 Ad Code

সভায় বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে মণিপুরি ভাষার মতো সুপ্রাচীন ঐতিহ্যের একটি উন্নত ভাষাকে দ্রæত সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন এবং দ্রæততম সময়ের মধ্যে নিজস্ব লিপিতে লেখা মণিপুরি ভাষায় প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষাদানের কার্যক্রম শুরু করার আহবান জানানো হয়। এছাড়া অনেক ক্ষেত্রে মণিপুরি ভাষা ভিন্ন নাম-পরিচয়ে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে বক্তারা সরকারি-বেসরকারি সকল পর্যায়েই মণিপুরি ভাষাকে তার প্রকৃত পরিচয়ে উপস্থাপনের আহবান জানান।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন মণিপুরি নিজস্ব ভাষা সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Manual8 Ad Code

আলোচনা সভা শেষে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নের পুরস্কার বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!