কুলাউড়ায় লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন

  • শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::: মৌলভীবাজারের কুলাউড়ায় লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন করা হযেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে ফিতা কেটে এ হাসপাতালের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual6 Ad Code

হাসপাতালের চেয়ারম্যান ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাদেল নতুন এ হাসপাতালের ভূয়সী প্রশংসা করে চিকিৎসাসেবার মান অক্ষুণ্ণ রাখার আহবান জানান।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহমুদুর রহমান মামুন, হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. নুরুল হক, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার সাবেক স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মহি উদ্দিন আহমদ, হাসপাতালের অন্যতম পরিচালক সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, মো. খালেদ পারভেজ বখশ, ইউপি চেয়ারম্যান ও হাসপাতালের পরিচালক জাফর আহমদ গিলমান এবং আব্দুর রব মাহবুব, টিবিএফের চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও হাসপাতালের পরিচালক আতিকুর রহমান আখই, সাউথইস্ট ব্যাংকের ম্যানেজার আব্দুর রব, ডা. দেবাশীষ বসু, ডা. সুমীত রঞ্জন বশাক, ডা. হেমন্ত চন্দ্র পাল প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!