মানুষের মুখমন্ডলের মত বিরল প্রজাতির মাকড়সা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

মানুষের মুখমন্ডলের মত বিরল প্রজাতির মাকড়সা!

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানের শ্রমিক লাইনের একটি বাড়িতে দেখা মিলল বিরল প্রজাতির ক্রেব স্পাইডার মাকড়সা। মাকড়সা দেখতে অবিকল মানুষের মুখমন্ডলের মত।

জানা যায়, উপজেলার মাধবপুর চা বাগানের ফাঁড়ি পদ্মছড়া চা বাগানের শ্রমিক লাইনে বুলবুল আহমেদের বাড়িতে গত শনিবার রাতে বিরল প্রজাতির মাকড়সাকে দেখতে পান বাড়ির মালিক বুলবুল আহমেদ। পরে মাকড়সাটিকে ধরে একটি কৌটাতে সংরক্ষণ করে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেন।

Manual3 Ad Code

খবর পেয়ে রোববার (৪ ফেব্রুয়ারী) বিকালে বাড়ির মালিক বুলবুল আহমেদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের খবর দেন। পরে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিরল প্রজাতির মাকড়সা দেখে বন্যপ্রাণী বিভাগে এই মাকড়সার ছবি পাঠিয়ে মুঠোফোনে আলাপকালে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এই মাকড়সাটির নাম হচ্ছে  ক্রেব স্পাইডার। বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এর বিচরণ রয়েছে। এই মাকড়সাকে কোন গাছের ডালে উন্মুক্ত করে দেয়ার কথা বলেন তিনি। এদিন বিকালে বুলবুল আহমেদ ও তার মা জয়গুন বেগম বিরল মাকড়সাটিকে কাঁঠাল গাছে উন্মুক্ত করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!