বড়লেখার আরিকা : জাতীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় তৃতীয় দেশ সেরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখার আরিকা : জাতীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় তৃতীয় দেশ সেরা

  • বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর ক্বেরাত ইভেন্টে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে বড়লেখার আরিকা ফাইরুজ। সে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের সপ্তম শ্রেণির মেধাবি ছাত্রী এবং বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহাকারি মেডিকেল অফিসার দীদার মাসুদ ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ইংরেজি প্রভাষক হাসিনা আক্তারের বড় মেয়ে।

Manual1 Ad Code

বাংলাদেশ স্কাউটসসের পরিচালনা এবং স্পেশাল ইভেন্টস বিভাগের ব্যবস্থাপনায় ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিচারকমন্ডলি ৪ ফেব্রুয়ারি জাতীয় এই প্রতিযোগিতার অফিসিয়ালি ফলাফল ঘোষণা করেন।

Manual7 Ad Code

আরিকা ফাইরুজ মৌলভীবাজার জেলা ও আঞ্চলিক (বিভাগ) পর্যায়ে প্রথমস্থান অর্জন করে। অতঃপর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সে তৃতীয় স্থান অধিকার করেছে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, সংগীত, মুকাভিনয়, নৃত্য (কাব ও স্কাউট) যন্ত্রসংগীত, বাংলাভাষায় উপস্থাপনা, আবৃত্তি, ক্বেরাত এবং আযান বিষয়ের উপর বাংলাদেশ স্কাউটস জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!