কমলগঞ্জে ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শন

  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual5 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: জাইকার অর্থায়নে মৌলভীবাজারের কমলগঞ্জে লাঘাটাছড়া উপ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সহযোগিতায় বাংলার ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ২টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামে লাঘাটাছড়া উপ প্রকল্প সংলগ্ন মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এ লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
পাবসস লিমিটেড এর সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ প্রমুখ। এ সময় পটগান ও নাটকের বিষয়বস্তু তুলে ধরেন সিলেট ও ঢাকা বিভাগের আইডিএস মোঃ হাবিবুর রহমান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে লাঘাটাছড়া পাবসস লিমিটেড এর সাধারণ সম্পাদক নুরুল মোহাইমীনসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী, লাঘাটা ছড়া পানি ব্যবস্থাপনা সমাবায় সমিতির সদস্য সদস্যাবৃন্দ ছাড়াও এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। পরে এলাকার জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠানে খুলনা থেকে আগত রূপান্তর শিল্পীগোষ্ঠী পটগান ও পানির সাথে সুবসতি নাটক পরিবেশন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!