কুলাউড়ার কাদিপুরে পানিতে ডুবে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার কাদিপুরে পানিতে ডুবে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু

  • শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের (মধ্যে চুনঘর) এলাকায় পানিতে ডুবে ০৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে দুই শিশু শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

নিহতরা মধ্য চুনঘর গ্রামের তাহীর আলীর মেয়ে মেঘলা বেগম (৮) ও মো: বিলাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬)। নিহত চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ও মোহনা ১ম শ্রেণির ছাত্রী। তাদের বাড়িতে শোকের মাতম ও এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

Manual5 Ad Code

নিহতমেঘলা ও মোহনার চাচা আশিদ মিয়া জানান, মেঘলা তার বাবার বোরো ক্ষেতে মোহনাকে সাথে নিয়ে যায়। সেখানে তার বাবার কাছ থেকে মেঘলা এবং মোহনা (সাড়ে বিকেল আনুমানিক ৪ টার দিকে) ২০ টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে। বাবা ক্ষেতের কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে এসে মেয়ের কথা জিজ্ঞেস করলে পরিবারের লোকজন মেঘলা বাড়িতে আসেনি বলে জানান। মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে একটি বড়ই গাছের পাশে ডুবাতে লাশ ভাসতে দেখতে পান। সেখান থেকে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাজার মূসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মেঘলাকে উদ্ধারের পর খোঁজ পড়ে মোহনার। পরে একই ডুবা থেকে মোহনার লাশও উদ্ধার করেন চাচা জায়েদ মিয়া ও জুহুর আলী ।

Manual6 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ জানান, জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে শুক্রবার জুম্মার নামাযের আগে ময়নাতদন্ত ছাড়াই দু’শিশুর লাশ দাফন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!