কমলগঞ্জে চা বাগানে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অলঙ্কার চুরির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে চা বাগানে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অলঙ্কার চুরির অভিযোগ

  • শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর দেওছড়া চা বাগানের কালিমন্দিরের তালা ভেঙ্গে প্রতিমা ভাঙচুর ও অলংকারাদি চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কালিমন্দিরের পুরোহিত শ্রীকান্ত পন্ডিত বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual4 Ad Code

দেওছড়া চা বাগান শ্রমিকরা জানান, শনিবার সকালে চা বাগানের কালিমন্দিরের বাহির থেকে তালা ভেঙ্গা দেখতে পাওয়া যায় এবং বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন দেখা যায়। পরে মন্দিরের ভেতরে গিয়ে দেখা যায় মন্দিরের ভেতরে স্থাপতি প্রতিমা ভাঙচুর করে চোর চক্র ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এছাড়া বিভিন্ন অলংকারসহ শিবের ত্রিশুল চুরি করে নিয়ে যায়। যাহার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। সবমিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও পুলিশের স্থানীয় কর্মকর্তারা পরিদর্শণ করেন।

এব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, চা বাগানের মন্দিরের মধ্যে থেকে দুইটি ইমিটেশনের গয়না চুরি হয়েছে। এবিষয়ে তদন্ত পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!