কমলগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কমলগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় আহত ৩

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code
কমলগঞ্জ প্রতিনিধি :: প্রীতি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায়।

জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামে স্থানীয়রা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় আশিক মিয়ার ছেলে ইছাক মিয়াকে অংশ নিতে না দেওয়ায় একই এলাকার মো. জহির আহমদের ছেলে রাব্বি, সাব্বির ও মেরাজসহ মাঠে কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি সমাধান করে দেন।

এ ঘটনার জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮টায় সাইফুর, আবুল, জিয়াউর, ইছাক, কয়েছ মিয়াসহ ৬/৭ জনের সদস্য মিলে একই এলাকার জহির মিয়ার ছেলে রাব্বি, সাব্বির ও সাজ্জাদ মিয়ার ছেলে মেরাজসহ অন্যান্যদের উপর হামলা চালায়। হামলায় রাব্বি, সাব্বির ও মেরাজ মিয়া গুরুতর আহত হন। আহতদেরকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোমবার আহতদের মধ্যে সাব্বির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

আহত রাব্বি ও সাব্বির এর বাবা জহির আহমদ বাদী হয়ে এ ঘটনায় সাইফুর রহমান, আবুল হাসান, জিয়াউর রহমান, ইছাক মিয়া, কয়েছ মিয়াকে অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual2 Ad Code

জহির আহমেদ বলেন, আমার ছেলে ও ভাতিজার উপর অতর্কিত হামলা করে তাদের আহত করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।

তবে অভিযুক্ত আবুল হাসান জানান, খেলায় কিছু সমস্যা হয়েছে এবং সাথে সাথেই সমাধা করা হয়েছে। এরপর রাতে আমি বাসায় যাওয়ার সময় অভিযোগকারীরা আমার উপর হামলা চালিয়েছে। তখন নিজেকে আত্মরক্ষা করি।

Manual6 Ad Code

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্তাধীন রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!