কুলাউড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

কুলাউড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

  • রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা আনুমানিক ৫০ বছরের এক অজ্ঞাত মহিলার লাশ ১৮ ফেব্রুয়ারি উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

Manual2 Ad Code

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির কান্তি জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কুলাউড়া পৌরসভার বিহালা এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যাবার খবর আসে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারী লাশ উদ্ধার করে। নিহত ওই নারীর পা কাটা। মাথায় ও বুকে আঘাতে চিহ্ন ছিলো। ট্রেন থেকে পড়ে মারা গেলেন নাকি ট্রেন লাইন অতিক্রমকালে মারা গেলেন সেটা বলা সম্ভব হচ্ছে না।

Manual3 Ad Code

তিনি আরও জানান, বেলা আড়াইটা পর্যন্ত লাশের পরিচিত কেউ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews