কুলাউড়া পৌরসভার উদ্যোগে যানজট নিরসন নিয়ে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম বড়লেখায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ১৫ বছরে ধ্বংস করে দেওয়া শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে —এমপি নাসির উদ্দিন আহমেদ কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে স্কুলছাত্রী মীমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত

কুলাউড়া পৌরসভার উদ্যোগে যানজট নিরসন নিয়ে মতবিনিময়

  • রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া ::: কুলাউড়া পৌরসভার আয়োজনে শহরের যানজট নিরসন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে পৌরসভার হল রুমে সকল শ্রেণীপেশার প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সুহেলের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ আলী মাহমুদ, ট্রাফিক পুলিশ কর্মকর্তা মোঃ হাফিজ, উপজেলা বিএনপির সভাপতি পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, টিবিএফের সভাপতি মইনুল ইসলাম শামীম, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা বাস মালিক সমিতির নেতা ফয়েজ উদ্দিন, কুলাউড়া পরিবহন শ্রমিক নেতা রাজুম আলী রাজু ,সিএজি অটোরিকশা শ্রমিক নেতা শাহাজাহান মিয়া, ব্যাটারী চালিত রিকশা শ্রমিক নেতা আলী হায়দার প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, জয়চণ্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, আওয়ামীলীগ নেতা নবাব আলী ওয়াজেদ খান বাবু, অরবিন্দু ঘোষ বিন্দু, গৌরা দে।
মতবিনিময় সভায় কুলাউড়া পৌর শহরকে আধুনিক সুন্দর শহর হিসাবে গড়ে তুলতে যানযট নিরসনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!