বড়লেখায় অবৈধ দখলদারদের সরকারী ভুমিতে নির্মিত স্থাপনা অপসারণের নির্দেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় অবৈধ দখলদারদের সরকারী ভুমিতে নির্মিত স্থাপনা অপসারণের নির্দেশ

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ কলাজুরা বাজার সংলগ্ন সরকারী খাস (কবরস্থান) ভুমিতে প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে দোকান ঘর তৈরী করে অবৈধ ব্যবসা চালাচ্ছে। এলাকাবাসীর অভিযোগে গত ৮ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভুমি) ১৪ জন অবৈধ দখলদারকে ৭ দিনের মধ্যে নিজ খরচে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন।

Manual4 Ad Code

উপজেলা ভুমি অফিস সুত্রে জানা গেছে, প্রভাবশালী মহল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা বাজার মসজিদ ও রাস্তা সংলগ্ন সরকারী কবরস্থানের কোটি টাকার ভুমি দখল করে বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা তৈরী করে। এতে শত বছরের অধিক পুরাতন কবর নিশ্চিহ্ন হয়ে যায় এবং কলাজুরা-জামকান্দি এলজিইডি রাস্তা সংকীর্ণ হয়ে পড়ে। অনেকে সরকারী খাস ভুমিতে দোকানদারী ও মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি এলাকাবাসী কবরস্থানের ভুমি উদ্ধারের জন্য ইউএনও’র নিকট আবেদন করেন।

Manual3 Ad Code

সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা জানান, সার্ভেয়ার পাঠিয়ে তিনি সরকারী খাস ভুমি চিহ্নিত করেছেন। স্থানীয় ৯ ব্যক্তি অবৈধভাবে ১৪টি দোকানঘর তৈরী করে উক্ত ভুমি ভোগদখল করতে দেখা যায়। ৭ দিনের মধ্যে উক্ত ভুমি থেকে অবৈধ স্থাপনা অপসারণের জন্য তাদেরকে লিখিত নির্দেশ দিয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!