বড়লেখায় সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজির উদ্দিনের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজির উদ্দিনের মতবিনিময়

  • শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের মতামত নিতে নিজের ইউনিয়নের সর্বস্তরের ভোটারের সাথে মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের বর্তমান (টানা তিনবার) চেয়ারম্যান আজির উদ্দিন। শুক্রবার রাতে দক্ষিণভাগ বাজারে তার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত হাজারো জনতা হাত উচিয়ে ও করতালির মাধ্যমে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্মতি প্রদান করেন।

সভায় সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজির উদ্দিন বলেন, ‘আপনারা দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নবাসি আমাকে বিপুল ভোটের ব্যবধানে টানা তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন। বর্তমান মেয়াদে আরো ৩ বছর সময় বাকি রয়েছে। আপনাদের অনুমতি পেলে আগামি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই।’

Manual3 Ad Code

সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও ফয়সল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন, ইউপি সদস্য আমিনুল হক, মুহিবুর রহমান কামাল, ইমরান আহমদ, ব্যবসায়ি অনুকুল চন্দ্র দেব, সাবেক প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র পাল, সাবেক ফুটবলার আমির উদ্দিন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম টেক্কা, বিএনপি নেতা ফয়জুর রহমান, যুবলীগ নেতা মাছুম আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!