সময়ের আলো ‘আলো’ হয়ে জ্বলুক অবিরাম : এমপি নাদেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সময়ের আলো ‘আলো’ হয়ে জ্বলুক অবিরাম : এমপি নাদেল

  • সোমবার, ৪ মার্চ, ২০২৪

Manual8 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, দৈনিক সময়ের আলো দেশের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে অবদান রাখছে। উন্নয়নের কার্যক্রমকে যেভাবে গতিশীল করছে, ঠিক একইভাবে দেশের দুর্নীতি, অন্যায় ও নিপীড়নের প্রতিবাদ করছে সংবাদ প্রকাশের মাধ্যমে।
শনিবার ০২ মার্চ সকাল দশটায় কুলাউড়া পৌরসভা হলরুমে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য।
এসময় বিশেষ অতিথি হিসেবে পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাওলানা  ফজলুল হক খান শাহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আকতার, সহকারী কমিশনার (ভুমি)  মো মেহেদী হাসান,  কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম, মৎস্য অফিসার মোহাম্মদ আবু মাসুদ, কুলাউড়া প্রকল্প অফিসার শিমুল আলী, উপ- সহকারী জনসাস্থ্য প্রকৌশলী মো মুহসিন, প্রবীণ সাংবাদিক সুশীল সেন গুপ্ত, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাকিল রশিদ চৌধুরী, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মোক্তাদির, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মানব কন্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী,  সাংবাদিক নাজমুল বারী সোহেল, মহি উদ্দিন রিপন, এমএ কাইয়ুম, আশিকুল ইসলাম বাবু, আকাশ আহমেদ চৌধুরী ।
শুরুতে স্বাগত বক্তব্যে জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং সময়ের আলো’র সাথে পথ চলায় সকলের সহযোগিতা কামনা করেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!