কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

  • সোমবার, ৪ মার্চ, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: “মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন” এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় লাউয়াছড়া বাগমারা ক্যাম্পে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) ড. মোঃ জাহাঙ্গীর আলম।

Manual1 Ad Code

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও এসিএফ জামির হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহ-সভাপতি সিদ্দেক আলী, প্রতিবেশ প্রকল্পের (উত্তর-পূর্বাঞ্চল) ফিল্ড ডাইরেক্টর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিএমসির সদস্য মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াং, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, এসিডব্লিউ এর সদস্য সোহেল সেন, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য জনক দেব বর্মা, পিপল্স ফোরামের সেক্রেটারি গাজী শামসুল হক প্রমুখ।
সভায় বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!