বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী এবাদ চৌধুরীসহ ৫ বিএনপি নেতার স্মরণসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী এবাদ চৌধুরীসহ ৫ বিএনপি নেতার স্মরণসভা

  • শনিবার, ৯ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীসহ পাঁচ বিএনপি নেতার মৃত্যুতে শনিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদ্য প্রয়াত অপর বিএনপি নেতারা হলেন বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি মালিকুর রহমান মায়ন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত লুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আইনুল ইসলাম, বর্নি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম।

Manual4 Ad Code

নিহত বিএনপি নেতাদের মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা খলিলুর রহমান সাহীন।

Manual2 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও মৌলভীবাজারের সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, জেলা বিএনপির সদস্য ও বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি ও নিজ বাহাদুরপরু ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সহসভাপতি ও সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নছিব আলী, সহসভাপতি ও বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রায়হান মোহাম্মদ মুজিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!