বর্নাঢ্য আয়োজনে কুলাউড়া লংলা আধুনিক ডিগ্রী কলেজে পিঠা উৎসব উদযাপিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বর্নাঢ্য আয়োজনে কুলাউড়া লংলা আধুনিক ডিগ্রী কলেজে পিঠা উৎসব উদযাপিত

  • শনিবার, ৯ মার্চ, ২০২৪

Manual7 Ad Code

কুলাউড়া ( মৌলভীবাজার) প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে নানা আয়োজনে পিঠা উৎসব উদযাপিত হয়েছে। ৯ মার্চ দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে বাহারি পিঠা-পুলির স্টল, মুক্তিযুদ্ধ কর্ণার, রক্তের গ্রুপ নির্ণয়সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

Manual6 Ad Code

পিঠা উৎসবে প্রায় অর্ধশতাধিক স্টল বসে। কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্টলগুলোতে বাহারি পিঠা পরিবেশন করা হয়।

পিঠা উৎসবের উদ্বোধন করেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যশৈনু মারমা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে ও প্রদর্শক সমরেশ দাশের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি আকবর আলী সোহাগ, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কলেজ পরিচালনা কমিটির সদস্য উস্তার মিয়া, মেলা কমিটির প্রধান সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক নাজমুল ইসলাম, প্রভাষক গোলাপ মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান মুমিত, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, হাসান আল মাহমুদ রাজু, সালাউদ্দিন প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews