সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সম্পাদক তারেক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সম্পাদক তারেক

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, সুনামগঞ্জ ::

 সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা শেষে দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

সভায় সর্বস্মতিক্রমে দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরীকে সভাপতি ও যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেককে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Manual5 Ad Code

কমিটির অন্য দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মাসুক মিয়া (সিলেট বাণী), লুৎফুর রহমান (এনটিভি ইউরোপ), যুগ্ম সম্পাদক জাকির হোসেন (ইনডিপেনডেন্ট টেলিভিশন-ভোরের কাগজ), মো. আমিনুল ইসলাম (ডিবিসি নিউজ-ডেইলি অবজারভার), কোষাধ্যক্ষ আশিকুর রহমান পীর (বাংলানিউজ, দৈনিক আলোকিত বাংলাদেশ, সিলেট ভয়েস), দপ্তর সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন (জেটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জমান চৌধুরী ইমন (সুনামগঞ্জ প্রতিদিন), ক্রীড়া সম্পাদক আল আমিন (রাইজিংবিডি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোশাইদ আহমদ রাহাত (জাগো নিউজ-সিলেট টুডে), কার্যকরী সদস্য লতিফুর রহমান রাজু (সংবাদ-শ্যামল সিলেট), এমরানুল হক চৌধুরী (মাছরাঙা টেলিভিশন-দৈনিক জনকন্ঠ), হাসান চৌধুরী কামরুল (দৈনিক ইনকিলাব), রেজাউল করিম (দৈনিক সুনামকন্ঠ), আফজাল হোসেন (দৈনিক আমার বার্তা), দিলাল আহমদ (দৈ‌নিক আজ‌কের বিজ‌নেস বাংলা‌দেশ), জাহাঙ্গীর আলম (দৈনিক হিজল করচ), মনোয়ার চৌধুরী (দৈনিক জৈন্তা বার্তা), আল হাবিব (নিউজস্টার ডটকম)।

Manual7 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও সহকারী প্রধান নির্বাচন কমিশনার সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী নতুন কমিটির দ্বায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!