কুলাউড়ায় মোটরসাইকেল আটকে সন্ত্রাসী হামলা : যুবলীগ নেতাসহ আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় মোটরসাইকেল আটকে সন্ত্রাসী হামলা : যুবলীগ নেতাসহ আহত ৩

  • মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুরে মোটরসাইকেল আটকিয়ে ৬-৭ জনের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে মোটরসাইকেল আরোহী হাজিপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস আলী আকাশসহ ৩ জনকে গুরুতর আহত করেছে।

Manual8 Ad Code

ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাতে ৭ টার দিকে পীরের বাজারের মায়ের দোয়া রেষ্টুরেন্টের সামনে। এ ঘটনায় হামলাকারী হাজিপুরের বিলেরপারের সিদ্দেক মিয়ার দুই পুত্র লেছু মিয়া ও তানু মিয়াসহ ৬/৭ জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিকেলে কুলাউড়া থানায় মামলা করা হয়েছে।

এজাহার সুত্রে জানা গেছে,যুবলীগ নেতা আক্কাস আলী বাড়ি থেকে তার সহযোগী আজাদ মিয়াকে সাথে নিয়ে মোটরসাইকলেযোগে বাজার করার জন্য সোমবার সন্ধ্যায় পীরের বাজারের মায়ের দোয়া রেষ্টুরেন্টের সামনে আসামাত্র মোটরসাইকেল আটকিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সন্ত্রাসী লেছু মিয়া, তানু মিয়া, তাহমিদ মিয়া, মুজাইদ আলী ও ফারুক মিয়াসহ ৭-৮ জনের অস্ত্রধারী গ্রুপ আকষ্মিক হামলা শুরু করে। এসময় মোটরসাইকেল ফেলে দৌড়ে জহির মিয়ার ব্যবসা প্রতিষ্টানে আত্মরক্ষার জন্য গেলে সন্ত্রাসীরা সেখানে গিয়েও হামলা চালায় এবং দোকানের মালিক জহির মিয়াকে ও মোটরসাইকেলে থাকা অপর সহযোগী আজাদ মিয়াকে মারধর করে। এবং নতুন ক্রয়কৃত ২ লক্ষ টাকা মূল্যের হিরো গ্লামার মোটরসাইকেলটি ভেঙে চুরমার করে ফেলে। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ী এগিয়ে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। পরে আক্কাস আলীকে কুলাউড়া সদর হাসপাতালে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

কুলাউড়া থানার ওসি (তদন্ত) কৈশেন্য জানান, আক্কাস আলী আকাশসহ ৩ জনের উপর হামলার অভিযোগে থানা অবগত হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!