কুলাউড়ায় নিহত নৈশ প্রহরীর পরিবারকে সহায়তা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় নিহত নৈশ প্রহরীর পরিবারকে সহায়তা প্রদান

  • সোমবার, ১৮ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়ায়  দুর্ঘটনায় নিহত নৈশপ্রহরী মো. রহমান আলীর পরিবারকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে নিহত রহমান আলীর পরিবারের কাছে অটোরিকশা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ।

বক্তব্যে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নৈশপ্রহরী মো. রহমান আলী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি ব্যবসায়ী সমিতির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এই অটোরিকশা ও নগদ অর্থ রহমান আলীর পরিবারের অনেক কাজে আসবে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি মো. রফিক মিয়া ফাতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ব্যবসায়ী নির্মাল্য মিত্র সুমন ও কুলাউড়া ইউনিয়নের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী,  প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, ব্যবসায়ী শেলুর রহমানসহ সমিতির নেতৃবৃন্দরা।

Manual1 Ad Code

সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই জানান, রহমান আলী ব্যবসায়ী সমিতির নৈশপ্রহরী ছিলেন। অসহায় নিহত এ নৈশপ্রহরীর পরিবারকে ১ লাখ ৩০ হাজার টাকার একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ ৯০ হাজার টাকা সমিতির পক্ষ থেকে প্রদান করা হয়।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ৫ মার্চ পৌর শহরের বিছরাকান্দি এলাকায় রহমান আলী নৈশপ্রহরীর দায়িত্ব পালনকালে একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় মারা যান।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!