কুলাউড়ায় ভারতীয় বিএসএফ’র গুলিতে নিহত পারভেজের লাশ হস্তান্তর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ভারতীয় বিএসএফ’র গুলিতে নিহত পারভেজের লাশ হস্তান্তর

  • সোমবার, ১৮ মার্চ, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত পারভেজ (১৫) এর লাশ ২৪ ঘন্টা পর ১৮ মার্চ সোমবার বিকেল ৫টায় চাতলাপুর সীমান্ত এলাকায় বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

চাতলাপুর চেকপোস্ট এর জিরোপয়েন্ট ভারতীয় পুলিশ পারভেজের লাশ গ্রহণ করেন কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ। এসময় ভারতীয় বিএসএফ এর সহকারী কমান্ডেন্ট অমিত ছন্দ্র, ত্রিপুরা পুলিশের এসডিপিও জয়ন্ত কর্মকার, ত্রিপুরা ইরানী থানার ওসি যতীন্দ্র দাশ এবং বাংলাদেশের কুলাউড়া থানা ওসি (তদন্ত) ক্যাশৈনু, বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও মৃতের আত্বীয় স্বজন উপস্থিত ছিলেন।

নিহতের আত্মীয়স্বজনরা দাফনের জন্য কর্মধা ইউনিয়নের মুরইছড়া নতুনবস্তি এলাকায় দাফনের জন্য লাশ নিয়ে গেছেন।

Manual8 Ad Code

কুলাউড়া থানা ওসি (তদন্ত) ক্যাশৈনু জানান, উভয় দেশের নিরাপত্তা রক্ষীদের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ১৭ মার্চ রোববার বিকেলে উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে পারভেজ (১৫) নিহত ও ছিদ্দেকুর রহমান (৩২) আহত হয়। আহত ছিদ্দেকুর রহমান সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!