বড়লেখায় ভারতীয় অবৈধ মদের চালানসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ভারতীয় অবৈধ মদের চালানসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা উপজেলার গোবিন্দপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদসহ মাদক ব্যবসায়ি রাখাল দাসকে গ্রেফতার করেছে। এব্যাপারে রাতে বড়লেখা থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে গ্রেফতার মাদক ব্যবসায়ি রাখাল দাসকে কারাগারে পাঠিয়েছে। সে গোবিন্দপুর গ্রামের মৃত নগেন্দ্র কুমার দাসের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ মার্চ) মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন’র নেতৃত্বে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ি রাখাল চন্দ্র দাসের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় রাখাল দাসের বসতঘর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল তিনটি চটের বস্তায় ভারতীয় ৬৪ বোতল অফিসার্স চয়েজ, ২০ বোতল ম্যাডুয়েল, ১৩ বোতল ম্যাজিক মুমেন্টসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেন। এব্যাপারে সোমবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর অমর কুমার সেন বড়লেখা থানায় মামলা করেন।

Manual5 Ad Code

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, দাসেরবাজারের গোবিন্দপুর গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় মদসহ আটক রাখাল দাসকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!