কমলগঞ্জে জনতার হাতে গরু ও ভেড়াসহ দুই যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে জনতার হাতে গরু ও ভেড়াসহ দুই যুবক আটক

  • বুধবার, ২০ মার্চ, ২০২৪

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জনতার হাতে গরু ও ভেড়া ছাগলসহ দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। গত সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগান এলাকা থেকে তাদেরকে গরু ও ভেড়াসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের ছমেদ মিয়ার পুত্র মিনাজ মিয়া (৪০) ও একই গ্রামের আমিন মিয়ার পুত্র শমসেদ মিয়া (৩৫)।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, শ্রীগোবিন্দপুর চা বাগানের মন্দির লাইন এলাকার ধনঞ্জয় লোহারের বাড়ির আঙিনায় খুঁটির সাথে গরু ও ভেড়া ছাগলটি বাঁধা ছিল। রাত সাড়ে ৭টার দিকে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চলে যায়। এসময় আগে থেকে উৎপেতে থাকা চোর সদস্যরা গরু ও ভেড়া ছাগল দুটি খুঁটি থেকে খুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা দেখে ফেললে গরু ছাগল ছেড়ে পার্শ্ববর্তী চা বাগানে লুকিয়ে যায়। পরে চা শ্রমিকরা একত্রিত হয়ে চা বাগান ঘেরাও দিয়ে অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে ৮টার দিকে চা গাছের নিচ থেকে দু’জনকে খুঁজে বের করা। তাদের সাথে থাকা আরেক সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উত্তেজিত চা শ্রমিকরা তাদের গণপিটুনি দিয়ে নাট মন্দিরের খুঁটির সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দিলে সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিদ আলির উপস্থিতিতে কমলগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুল বাছেত এর কাছে গরু ও ভেড়া ছাগলসহ তাদেরকে হস্তান্তর করা হয়। তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা গরু চুরির কথা অস্বীকার করে।

Manual7 Ad Code

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী চোরদের ধরতে সক্ষম হয়েছে। আটককৃত দুই চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!