আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যুগ যুগ ধরে এ জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট, মাজারসহ (স্থানীয়দের কাছে পরিচিত বাবার ঘর নামে) অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়।

Manual6 Ad Code

উপজেলার কাশিয়াবাড়ি স্লুইচগেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্থানীয় লোকজন দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন। ফলে স্লুইচগেট এলাকা সঙ্কুচিত হয়ে যায়। এদিকে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে নিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অনেকবার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা ওই নোটিশগুলো আমলে না নেওয়ায় গতকাল বৃহস্পতিবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৩৫ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ সময় সেখানে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান, আত্রাই সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

স্থানীয় ব্যবসায়ী আব্দুস ছামাদ বলেন, আমার ২টি ঘর ভাঙা পড়েছে। এতে করে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান বলেন, প্রায় ২০ থেকে ২৫ বার এখানকার ব্যবসায়ীদেরকে নোটিশ দেয়া হয়েছিল। তারা নোটিশগুলোর প্রতি কোন তোয়াক্কা না করেই একের পর এক স্থাপনা গড়ে তোলে। বর্তমানে এ জায়গাটি সৌন্দর্য বর্ধনের জন্য সংরক্ষণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!