কমলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। ভোরে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তক অর্পন শেষে উপজেলার সকল বধ্যভূমি/স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯টায় তিলকপুর মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, শরীরচর্চা ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

দুপুর ১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে “বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, প্রভাষক শাহজাহান মানিক প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!