বড়লেখা সমাজসেবা অফিসের ‘সমাজকর্মী’ সুব্রত বিশ্বাসের পরলোকগমন : শোক প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখা সমাজসেবা অফিসের ‘সমাজকর্মী’ সুব্রত বিশ্বাসের পরলোকগমন : শোক প্রকাশ

  • বুধবার, ২৭ মার্চ, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী সুব্রত বিশ্বাস (৩৬) গত সোমবার রাত সাড়ে ন’টার দিকে নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেছেন। হঠাৎ করে তিনি ষ্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তিনি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব-শংকরপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা বলরাম বিশ্বাসের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়ে, দুই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার দুপুরে গ্রামের সার্বজনিন শ্মশানঘাটে প্রয়াত সুব্রত বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

সুব্রত বিশ্বাসের শেষকৃত্য অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ ও প্রয়াত সহকর্মীর প্রতি স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, সহকারী পরিচালক মো. ছায়েফ উদ্দিন, বড়লেখা উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম। এসময় জেলা সমাজসেবা পরিবারের বিভিন্ন ইউনিটের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


                                                                                     শোক বার্তা
এদিকে ইউনিয়ন সমাজকর্মী সুব্রত বিশ্বাসের মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বড়লেখা উপজেলা সমাজসেবা কার্যালয়। উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় অতীব দুঃখের সাথে জানানো হয় যে, উপজেলা সমাজসেবা কার্যালয়, বড়লেখার ইউনিয়ন সমাজকর্মী সুব্রত বিশ্বাস হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ২৫/০৩/২০২৪ ইং তারিখ রোজ সোমবার আনুমানিক রাত ০৯.৩০ ঘটিকায় নিজ বাসগৃহে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে উপজেলা সমাজসেবা কার্যালয়, বড়লেখা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। সুব্রত বিশ্বাস চাকুরী জীবনে একজন কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ, কর্মঠ ও মানবিক গুণাবলী সম্পন্ন কর্মচারী হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য ও সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে সমাজসেবা পরিবারের অপূরণীয় ক্ষতি হলো। উপজেলা সমাজসেবা কার্যালয়, বড়লেখা তার অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে।

Manual8 Ad Code

উপজেলা সমাজসেবা কার্যালয় প্রয়াত সুব্রত বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার চিরশান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!