কুলাউড়ায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়ায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

  • বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পৃথিমপাশা ইউনিয়নে বুধবার (৩ এপ্রিল) সিএনজি অটোরিকশার ধাক্কায় মির্জা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত মির্জা বেগম ঝিলেরপাড় গ্রামের মৃত ইউছুব আলীর স্ত্রী।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা রবিরবাজার আসছিলো। পথে ঝিলেরপাড় নামক এলাকায় মির্জা বেগম সড়ক পারাপারের সময় দ্রুতগামী সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও সিএনজি আটক করা হয়েছে। নিহতের স্বজনরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করেছেন। অনুমতি পেলে নিহতরে
পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews