বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুলের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুলের মতবিনিময়

  • বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

বড়লেখায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. এমাদুল ইসলাম। বুধবার বিকেলে পৌরশহরের অস্থায়ী কার্যালয়ে উপজেলা উন্নয়ন ফোরাম এই মতবিনিময় সভার আয়োজন করে।

এসময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. এমাদুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি যখন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন সততা ও ন্যায়ের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রচারণায় যেখানে যাচ্ছেন, মানুষের বেশ সাড়া পাচ্ছেন, সমর্থন পাচ্ছেন।

Manual6 Ad Code

তিনি আশা প্রকাশ করে বলেন, এবার নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সবধরনের নাগরিক সেবা নিশ্চিত করবেন। উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে একটি আধুনিক উপজেলা গঠনে নিরলসভাবে কাজ করবেন। উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাটের উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিতসাসহ সামগ্রীক উন্নয়নে তিনি কাজ করবেন এবং বড়লেখাকে একটি দুর্নীতিমুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলবেন। এসময় তিনি সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পাশাপাশি তাদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ফোরামের আহ্বায়ক ফয়ছল আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফোরামের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, প্রচার সচিব মুহাম্মদ কামাল উদ্দিন, সহ অফিস সচিব ইউপি সদস্য আলীম উদ্দিন, সহ অর্থ সচিব মুসা আহমদ ও সহ প্রচার সচিব আব্দুল ওয়াহিদ।

Manual1 Ad Code

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, সাংবাদিক জালাল আহমদ, তপন কুমার দাস, এ.জে লাভলু, সুলতান আহমদ খলিল ও মস্তুফা উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!