মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

  • মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

Manual5 Ad Code

জেলা প্রতিনিধি, মৌলভীবাজারমৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল সোমবার শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মছব্বির আলী ও যুগ্ম সম্পাদক দুরুদ আহমদ এর যৌথ  পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির দোয়া পরিচালনা ও বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শামসুল ইসলাম।

Manual1 Ad Code

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মাওলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুহাম্মদ ইকবাল, সাংবাদিক ফোরামের উপদেষ্টা লেখক ও গবেষক ড. আবু তাহের, প্রতিষ্ঠাতা সহ সভাপতি আব্দুল বাছিত বাচ্ছু, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক  সাংবাদিক নুরুল ইসলাম সেফুল, ফোরামের সহ সভাপতি খালেদ পারভেজ বকস, প্রবাসী কমিউনিটি নেতা কাইয়ুম তালুকদার প্রমুখ।

Manual3 Ad Code

ইফতার মাহফিলে বিশিষ্ট সাংবাদিক  সৈয়দ সায়েদ আহমেদ, মামুনুর রশিদ চৌধুরী মসু, ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!