মেয়রের আন্তরিকতায় উন্নয়নের ছোঁয়া পেলো কুলাউড়া দক্ষিণবাজার থেকে স্টেশনরোড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

মেয়রের আন্তরিকতায় উন্নয়নের ছোঁয়া পেলো কুলাউড়া দক্ষিণবাজার থেকে স্টেশনরোড

  • বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার পয়েন্ট থেকে পূর্বদিকে (রেল কলোনি) যাতায়াতের রাস্তাটি যুগের পর যুগ ছিলো অবহেলিত। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের প্রচেষ্টায় সম্প্রতি ওই রাস্তায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে যাতায়াতের ওই রাস্তাটি সংস্কার করা হয়েছে।

জানা গেছে, দক্ষিণবাজার পয়েন্ট থেকে পূর্বদিকের (রেল কলোনি) ওই রাস্তাটি ব্যবসায়ীকেন্দ্রিক ছিল। এ রাস্তা বাইপাস হওয়ায় স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও ট্রেনের যাত্রীরা প্রতিদিনই রাস্তাটি ব্যবহার করতেন। বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমে যেতো। অবশেষে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ৯ লক্ষ টাকা ব্যয়ে ওই রাস্তাটির সংস্কারের উদ্যোগ নেন মেয়র। সম্প্রতি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় লোকজন জানান, ওই রাস্তাটি এত দিন নোংরা ও আবর্জনায় পরিণত ছিল। মেয়রের উদ্যোগে নতুন করে সংস্কার হওয়ায় এ রাস্তায় চলাচলকারীদের অনেক ভোগান্তি কমেছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কুলাউড়া পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে।’#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!