দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে—কমলগঞ্জে কৃষিমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে—কমলগঞ্জে কৃষিমন্ত্রী

  • সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। বিএনপি সরকারের আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। এখন কৃষি ও কৃষকের উন্নয়নে যা যা দরকার আওয়ামী লীগ সরকার সবকিছু করছে।

Manual4 Ad Code

তিনি গত শনিবার (১৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কৃষি পূণবার্সন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে চলিত মৌসুমে পাঠ, উফশী আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার ৩ হাজার ৬ শত ৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

Manual4 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিরযাদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. আজাদুর রহমান আজাদ, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম পুষ্প প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!