কমলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর ভার্চুয়ালভাবে শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual5 Ad Code

কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলয়নাতনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ছাত্র নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন তরফদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ।

Manual7 Ad Code

প্রদর্শণী অনুষ্ঠানে গরু, মহিষ, ছাগল, হাস, মোরগ, পাখিসহ ৫০ টি স্টল বসে। বিকাল সাড়ে ৪টায় ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী স্টলকে পুরুষ্কার হিসেবে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও বাকি সকল স্টলগুলোকে সাটিফিকেট প্রদান করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!