কুলাউড়া ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়া ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন

  • সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::   “আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ” প্রকল্পের আওতায় কুলাউড়া ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন অদ্য সকাল কুলাউড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়।

Manual5 Ad Code

কুলাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দিক আহম্মেদ নোমানের সভাপতিত্বে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের ইউপি সুপারভাইজার ওবায়দুর রহমান সুমনের পরিচালনায়  প্রেজেন্টেশন উপস্থাপন করেন এরিয়া ম্যনেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ।

Manual6 Ad Code

“আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ” প্রকল্পের ধারনাপত্র উপস্থাপনায় বলেন আগামী দুই বৎসর যাবত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউতগাঁও ,ভূকশিমইল, কাদিপুর ও কুলাউড়া ইউনিয়নে সবার জন্য নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন এবং  পারসনাল ও ম্যানিশট্রিয়াল হাইজিন উন্নয়নে কাজ করা হবে।

 উক্ত প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার,স্থানীয় জনপ্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ উন্নয়ন সহযোগী সরকারী বেসরকারি প্রতিষ্টান স্যোসাল লীডার ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সকলের জন্য খাবার ও রান্নার কাজে নিরাপদ পানি,উন্নত স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, নিদৃষ্ট সময়ে সাবান দিয়ে ভালো করে  হাত ধোয়ার ব্যবস্থা ও পানির উৎস রক্ষণাবেক্ষন  নিশ্চিত করা, পানি ব্যবহারকারী গ্রুপ তৈরী,কমিটি গঠন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন ও মেরামত সরঞ্জামাদি সহায়তা প্রদান করা হবে ।

Manual8 Ad Code

তিনি বলেন স্যোশাল ম্যাপিং করে খানা সমূহের আর্থ সামাজিক অবস্থা নির্ণয়ের মাধ্যমে গ্রামীন পানি সরবরাহনীতিমালার আলোকে  কমিউনিটি, সরকারী বেসরকারী সংস্থা, প্রাইভেট সেক্টরের  সম্পদ ব্যবহার করে ইউনিয়ন গুলোকে খোলা স্থানে পায়খানা মুক্ত ইউনিয়ন ও  আর্সেনিক সেইফ ইউনিয়ন ঘোষনা করার উদ্যোগ নেওয়া হবে।

উক্ত ওরিয়েণ্টেশনে ইউপি সদস্য, শিক্ষক, ডিপিএইচই প্রতিনিধি চা বাগান শ্রমিক সর্দার প্রতিনিধিসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews