কুলাউড়ায় ‘সূচনা’র ৮০ জন উপকারভোগীর মধ্যে সেলাই মেশিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় ‘সূচনা’র ৮০ জন উপকারভোগীর মধ্যে সেলাই মেশিন বিতরণ

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়ার উপজেলার হাজীপুর ইউনিয়নে সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ৮০ জন আইজিএ উপকারভোগীদের মধ্যে আয়বর্ধনমূলক কার্যক্রমের উপকরণ (সেলাই মেশিন) বিতরণ করা হয়েছে। সূচনা “বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস” এমন প্রতিপাদ্য নিয়ে বুধবার ১৬ সেপ্টেম্বর বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের কুলাউড়া উপজেলা কো-অর্ডিনেটর তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাছিত বাচ্চু, ইউপি সদস্য রাজা মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের মনিটরিং অফিসার মনজ কান্তি দাস, প্রকিউরমেন্ট অফিসার শরফুল আলম, প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন এবং সূচনার কমিউনিটি মোবিলাইজারগন।

সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের কুলাউড়া উপজেলা কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান জানান, আজকে হাজীপুর ইউনিয়নে আইজিএ উপকারভোগী ৮০ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। প্রত্যেকটি সেলাই মেশিনের মূল্য পড়েছে ৭,৮২০ টাকা করে। উপকারভোগীরা যাতে এই উপকরণগুলো দিয়ে নিজের পরিবারের আর্থিক অসচ্ছলতা কিছুটা দুর করতে পারে সে লক্ষেই দেয়া।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!