কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নেহার বেগমের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নেহার বেগমের মতবিনিময়

  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: আসন্ন কুলাউড়া উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নারী নেত্রী নেহার বেগম কুলাউড়ার কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ২৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় নেহার বেগমের নিজ বাসায় মতবিনিময় সভায় সকল সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

Manual3 Ad Code

তিনি বলেন, গত ২০১৪ সালের উপজেলা নির্বাচনে প্রথম বারের মত মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহন করি এবং ৬৮ হাজারের মত ভোট পেয়ে নির্বাচিত হই। ৫ বছর সাধ্যনুযায়ী আপনাদের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। আপনারা আমাকে বিপুল ভোট দান, আর্থিক ও সার্বিকভাবে কুলাউড়া বাসী দেশি ও প্রবাসী সকলেই আমাকে সহযোগিতা করেন। এই জন্য আমি ও আমার পরিবার কুলাউড়াবাসীর কাছে চির ঋণী হয়ে থাকবো।

Manual6 Ad Code

ছাত্র রাজনীতি থেকে শুরু করে চাকুরি জীবন এবং জনপ্রতিনিধি হিসেবে জীবনের অধিকাংশ সময় কুলাউড়ায় কাটিয়েছি। চলার পথে যতটুকু পেরেছি মানুষের কল্যাণে কাজ করেছি। গরিব ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নারীর অগ্রগতির ও উন্নয়নে সর্বদা সচেষ্ট থেকেছি। আসন্ন নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেষ বারের মতো অংশ নিচ্ছি। তাই কুলাউড়াবাসীর কাছে আবেদন আমাকে সর্বাত্মক সহযোগিতা করে ফুটবল প্রতীক মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দান করবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!