কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময়

  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ৩য় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান এর সমর্থনে এক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আহমদ হোসেন কুটির সভাপতিত্বে ও যুবনেতা তারিকুজ্জামান সুমনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজির বক্স, আব্দুল আলী, জুনেল আহমেদ তরফদার, মনির খান, আলতু মিয়া, মোশাহীদ আলী, হামিদুল হক চৌধুরী বাবর, রাসেল মতলিব তরফদার, আনোয়ার পারভেজ আলাল, আতিকুর রহমান চৌধুরী কামরান, সায়েদুল আলম, চা শ্রমিক নেতা সীতারাম বীনসহ আরো অনেকে।

Manual6 Ad Code

মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাবেক কার্যনিবাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত সতাতা ও নিষ্ঠার সাথে আমি কমলগঞ্জ উপজেলার সকল উন্নয়ন কর্মকান্ডে নিরলসভাবে কাজ করেছি। জীবনের শেষদিন পর্যন্ত আমি মানুষের সেবা করে যেতে চাই। তাই আগামী ২৯ মে ৩য় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সকলের সমর্থন, ভোট ও দোয়া- আশীর্ব্বাদ কামনা করছি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটে
আবারো চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাল্লাহ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!