কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার-

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, শিক্ষা মানুষের সুযোগ নয় অধিকার। এ জন্য প্রত্যেককে পড়ালেখা শিখে শিক্ষিত হতে হবে। প্রতিষ্ঠান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মান বাড়াতে হবে। নারী শিক্ষা বিস্তারে সরকার প্রান্তিক এলাকায় কাজ করে যাচ্ছে। গত ১৫ বছর উন্নয়ন থেকে কুলাউড়া অনেক পিছিয়েছে। সেমিনারে কুলাউড়ার উন্নয়নে এক সাথে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

Manual6 Ad Code

তিনি ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে এমএ আহাদ আধুনিক কলেজে প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা এবং তার প্রতিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানের প্রধান আলোচক মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, নারী শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে নারীরা এখন আর পিছিয়ে নেই, এমনকি গ্রাম এলাকায়ও। আওয়ামী লীগ সরকারের আমলে নারীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সকল পেশায় তাদের পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের এমএ আহাদ আধুনিক কলেজের প্রতিষ্ঠাতা মো. আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের সভাপতি মেজর (অবঃ) নূরুল মান্নান চৌধুরী।

কলেজের অধ্যক্ষ মো. হানিফ ও প্রভাষক আলাউদ্দিন কবিরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শমসেরনগর বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ ও বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সমাজসেবা কর্মকর্তা জাহানারা আক্তার লিজা, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান তালুকদার মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষার সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও তার প্রতিকার শীর্ষক আলোচনায় শিক্ষা ক্ষেত্রে নারীদের এগিয়ে চলার সমস্যার প্রধান কারন হিসেবে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পরিবেশগত কারণে প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিকাশ ঘটছে না। এ সমস্যা নিরসনে নিজেদের অবস্থান থেকে সরকারের পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!