বড়লেখায় ব্যবসায়ির ভূমির গাছ চুরি-চার আসামির ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ব্যবসায়ির ভূমির গাছ চুরি-চার আসামির ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা

  • বুধবার, ১ মে, ২০২৪

Manual1 Ad Code

আদালত প্রতিবেদক :

Manual7 Ad Code

বড়লেখায় আগর-আতর ব্যবসায়ি শেখ তাজ উদ্দিনের ক্রয়কৃত ভূমি জবর-দখলের অপচেষ্টা ও ৭ লক্ষাধিক টাকার গাছ চুরির মামলার (জিআর-৭২/২০১৯) রায়ে এজাহার নামীয় চার আসামির বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

Manual2 Ad Code

তবে সাজাপ্রাপ্ত আসামীরা আদালতের রায় মেনে উর্ধ আদালতে আপিলের নিমিত্তে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত এক মাসের মধ্যে আপিল দায়েরের শর্তে তাদেরকে জামিন দিয়েছেন।

দণ্ডিত আসামিরা হলেন-বড়থল গ্রামের লাল মিয়ার স্ত্রী রুশনা বেগম, মৃত ইলাছ আলীর ছেলে সেলিম উদ্দিন, ছদ্দর আলীর ছেলে জিয়াদুল ইসলাম ও জনৈক ইসলাম উদ্দিন।

Manual2 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, আগর-আতর ব্যবসায়ি শেখ তাজ উদ্দিন ও ১নং আসামি রুশনা বেগম কামিলপুর গ্রামের এক ব্যক্তির নিকট থেকে ২০১৪ সালে বিভিন্ন প্রজাতির গাছপালাসহ দুই বিঘা ও সংলগ্ন আরো দুই বিঘা জমি এককভাবে আসামি রুশনা বেগম ক্রয় করেন। সীমানা নির্ধারণ করে শেখ তাজ উদ্দিন নিজের ভূমিতে গাছপালা রোপন করেন। গাছগুলো বড় হলে বিবাদি রুশনা বেগম ওই ভূমি তার কাছে বিক্রি করার জন্য শেখ তাজ উদ্দিনকে প্রস্তাব দেন। তিনি প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৯ সালের ১২ এপ্রিল সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত রুশনা বেগম দলবল নিয়ে জোরপূর্বক আগর, আকাশি মেনজিয়ামসহ বিভিন্ন প্রজাতির ৭-৮ লাখ টাকার গাছ কেটে নিয়ে যান এবং শেখ তাজ উদ্দিনের ক্রয়কৃত ভূমি জবর দখলের অপচেষ্টা চালান। এই ঘটনায় ভোক্তভোগি ব্যবসায়ি শেখ তাজ উদ্দিন রুশনা বেগম, সেলিম উদ্দিন, জিয়াদুল ইসলাম ও ইসলাম উদ্দিনের বিরুদ্ধে গাছ চুরি ও ভূমি জবর দখলের চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি নেপুর কান্তি দাস অন্যের ভূমিতে অনধিকার প্রবেশ ও গাছ চুরির মামলায় চার আসামির বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!