জুড়ীতে গাড়ি থামিয়ে বড়লেখার এক প্রবাসি ব্যবসায়িকে মারধর, টাকা লুট : থানায় মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে গাড়ি থামিয়ে বড়লেখার এক প্রবাসি ব্যবসায়িকে মারধর, টাকা লুট : থানায় মামলা

  • বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা :

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার দুবাই প্রবাসি আগর-আতর ব্যবসায়ি রেমিটেন্স যোদ্ধা রেজাউল ইসলাম রেজার গাড়ি থামিয়ে মারধর করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছেদুই যুবক। এরা হচ্ছে জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের মুস্তাকিম আলীর ছেলে আহমেদ শাহরিয়ার ও একই গ্রামের বারিক মিয়ার ছেলে আহমেদ ইমরুল অভি।

Manual7 Ad Code

বুধবার রাত সাড়ে ৭টার দিকে জুড়ী নাইট চৌমুহনীতে এই সন্ত্রাসী হামলা ও টাকা লুটের ঘটনা ঘটেছে। ভোক্তভোগি প্রবাসি রেজা জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই তাদের বিরুদ্ধে জুড়ী থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার গাংকুল গ্রামের দুবাই প্রবাসি আগর-আতর ব্যবসায়ি রেজাউল ইসলাম রেজা দুবাইয়ে আগর-আতর রপ্তানির কাজে গত ৮ এপ্রিল দেশে আসেন। বুধবার বিকেলে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে নিজের ব্যক্তিগত জীপ চালিয়ে কুলাউড়া যান। কুলাউড়ায় জরুরি কাজ শেষে সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। সন্ধ্যা ৭টা মিনিটের দিকে তিনি কুলাউড়া রেলগেইট ক্রস করেন। মানিকসিংহ এলাকা থেকে অজ্ঞাত মোটারসাইকেল আরোহি দুই যুবক তার গাড়ি অনুসরণ করতে থাকে। জুড়ী নাইট চৌমুহনীর একটু দক্ষিণে আসা মাত্র এই দুই যুবক তাদের মোটরসাইকেল প্রবাসির জীপের সামনে নিয়ে গাড়ির গতিরোধ করে। কোন কিছু বোঝার আগেই তারা প্রবাসি রেজাউল ইসলাম রেজাকে মারধর করতে থাকে। অশ্লীল গালিগালাজ করে তাকে গাড়ি থেকে নামিয়ে কিল ঘুষি মারতে থাকে। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা পকেটে থাকা এক লাখ টাকা হাতিয়ে নেয়। মোবাইল ফোন ও গাড়ির চাবি নিতে ধস্তাদস্তির একপর্যায়ে হাল্লা চিৎকারে পথচারিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

Manual2 Ad Code

হামলার শিকার আহত প্রবাসি ব্যবসায়ি রেজাউল ইসলাম রেজা জানান, হঠাৎ দুই যুবক দ্রæত গতিতে আমার গাড়ির সামনে এসেই মোটরসাইকেল ব্রেক করে। আমি গাড়ি থামাতেই তারা আমাকে মারধর করতে থাকে। কারণ জানতে চাইলেও বলে আমি নাকি তাদের সাথে বেয়াদবি করেছি। ড্রাইভিং সিট থেকে জোরপূর্বক আমাকে নামিয়ে অশ্লীল গালিগালাজ করে গাড়ির চাবি ও মোবাইল ফোন কেড়ে নিতে চায়। ধস্তাধস্তা করে গাড়ির চাবি ও মোবাইল ফোন কোনো মতে নিয়ন্ত্রণে রাখলেও তারা আমার পকেটে থাকা এক লাখ টাকা হাতিয়ে নেয়। আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে তাদের নাম ঠিকানা সংগ্রহ করে থানায় মামলা করেছি।

Manual8 Ad Code

জুড়ী থানার এসআই রকিব জানান, এই ঘটনায় ভোক্তভোগি রেজাউল ইসলাম দুই জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য রাতেই অভিযান চালানো হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে তারা গা ঢাকা দিয়েছে। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!