বড়লেখায় উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান

  • বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৪ হাজার ৫শ’ ৪৭ ভোট বেশি পেয়ে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩২ হাজার ৯শ’ ১৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ পেয়েছেন ২৮ হাজার ৩শ’ ৬৯ ভোট। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের প্রাপ্ত ভোট ১৯ হাজার ৬শ’ ৩৫টি।

Manual3 Ad Code

এদিকে চশমা প্রতীকে ২৫ হাজার ১শ’ ১৫ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জমিয়ত নেতা মাওলানা আবিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো. শামছুল ইসলামের তালা প্রতীকে ভোট পড়েছে ২৩ হাজার ৪শ’ ৬১ ভোট। বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের প্রাপ্ত ভোট ১৭ হাজার ৮শ’ ২৩। অপরদিকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু পেয়েছেন ১৫ হাজার ৫৯ ভোট।

Manual5 Ad Code

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনা। প্রতীক বরাদ্দের দিন নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।

Manual7 Ad Code

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের টানা তৃতীয় মেয়াদের নির্বাচিত ইউপি চেয়ারম্যান। তিনি এর আগের টানা চার বারের ইউপি সদস্য। গত ৪ এপ্রিল ৩ বছর মেয়াদ থাকা কালিন ইউপি চেয়ারম্যানের পদ ইস্তফা দিয়ে তিনি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করেন। প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাবেক দুই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!