সেলিম রেজার ‘ব্যাড গার্লস’ শুটিং শুরু আগামী সপ্তাহে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

সেলিম রেজার ‘ব্যাড গার্লস’ শুটিং শুরু আগামী সপ্তাহে

  • শনিবার, ১১ মে, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা বিনোদন ডেস্ক:: জনপ্রিয় নির্মাতা সেলিম রেজার ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’ শুটিং শুরু হচ্ছে আগামী সপ্তাহে। সম্প্রতি এই ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের একঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রী। গীতিকার ও লেখক অনুরূপ আইচের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ব্যাড গার্লস ওয়েব সিরিজ প্রযোজনা করছে সিনেটেক মাল্টিমিডিয়া।

Manual3 Ad Code

ওয়েব সিরিজ প্রসঙ্গে পরিচালক সেলিম রেজা বলেন, বর্তমান সমাজের বাস্তবতা ও নানা বিষয় নিয়ে অনুরূপ আইচ দাদা খুব সুন্দরভাবে ‘ব্যাড গার্লস’র গল্প ও সংলাপ লিখেছেন। মেয়েরা কেন খারাপ পথে যায়। কেন একটা মেয়ে খারাপ পথে যেতে বাধ্য হয়। কে বা কারা তাকে বাধ্য করে। প্রায় সব সেক্টরে কাজ করতে গেলে মেয়েদেরকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। কেউ জীবন বাঁচাতে কিংবা কেউ জীবন সাজাতে প্রবেশ করে ফেলে আলো অন্ধকারের নানা গলিতে। আশাকরি গল্পটা সবার ভালো লাগবে। গল্পের সাথে মিল রেখে, চরিত্র অনুযায়ী অভিনেতা অভিনেত্রী নির্বাচন করা হয়েছে। আমার বিশ্বাস, ব্যাড গার্লস নিয়ে দর্শক আলোচনা সমালোচনায় মুখরিত থাকবে।

Manual3 Ad Code

ব্যাড গার্লসে অভিনয় করছেন, শিরিন শিলা, নিঝুম রুবিনা, আমান রেজা, সাইফ খান, তানিন সুবহা, রুভেন, শিমুল, আলিফ, এস কে তৃষ্ণা, পিয়া অনন্যা, শান্তা ইসলাম, ঋতু দত্ত, ইলা আহমেদ, ইসরাত জাহান, সোনিয়া আক্তার, তানিয়া আক্তার হৃদি, ইরানি, মারিয়া, নিন্দিয়া, আসিফ বাবু ও তুহিন খান।

ওয়েব সিরিজটি সিনেটেক ওটিটি প্লাটফর্ম ও সিনেটেক ইউটিউবের জন্য নির্মাণ করা হচ্ছে ।

Manual8 Ad Code

ব্যাড গার্লস ওয়েব সিরিজের আকর্ষণীয় দুটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় দুই খলনায়ক শিবা সানু ও ডন। এই ওয়েব সিরিজে আরও অনেক তারকা শিল্পী চুক্তিবদ্ধ হবে বলে জানিয়েছেন পরিচালক।

Manual2 Ad Code

ব্যাড গার্লস ওয়েব সিরিজে অভিনয়ের ব্যাপারে ইতোমধ্যে অভিনেতা-অভিনেত্রীরা ভিডিও বার্তাও দিয়েছেন তাদের ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে।

তারা প্রত্যেকেই বলেন, ভিন্নধর্মী গল্পের একটি ওয়েব সিরিজ ব্যাড গার্লস। এই ওয়েব সিরিজের প্রতিটা চরিত্র চ্যালেঞ্জিং। এ সিরিজে গল্পের নানা বাঁক ও মারপ্যাঁচ রয়েছে। রয়েছে টানটান উত্তেজনা। আশা করছি, ভালো কিছু হতে যাচ্ছে। এজন্যই আমরা সবাই একত্রিত হয়ে আন্তরিকতা দিয়ে সেলিম রেজার এই ওয়েব সিরিজ জনপ্রিয় করতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!