কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের বৃক্ষ রোপন কর্মসূচি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের বৃক্ষ রোপন কর্মসূচি

  • রবিবার, ১২ মে, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: বেসরকারী উন্নয়ন সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন ) উদ্যোগে কুলাউড়া উপজেলায় ১২ মে রোববার বৃক্ষ রোপন কর্মসূচি ও প্রচারাভিযান পরিচালিত হয়।

Manual7 Ad Code

এতে উপস্থিত ছিলেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর ডাঃ এস কে আখতার আহমেদ, পরিচালক ইঞ্জিনিয়ার মোঃমিজানুর রহমান, জিওবি-ইউনিসেফ টিএ প্রজেক্ট ম্যানেজার সৈয়দ এ এইচ সানী ও উপজেলা ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ।

অতিথিবৃন্দ বলেন, বেঁচে থাকার জন্য জীবজগতের সকল প্রানের জন্য বাতাস ও নিরাপদ পানির গুরুত্ব অপরিসীম এবং সবকিছুর মূলেই অক্সিজেন ও পানি । প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন খাদ্য সহ বনজ ফলজ চাহিদা পুরন ও প্রয়োজনীয় জ্বালানী ,কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পিত ভাবে পর্যাপ্ত গাছ লাগানো একান্ত প্রয়োজন ।

গন পর্যায়ে বৃক্ষ রোপন কেবল পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে এবং ফলমূল ও বনজ দ্রব্যে দেশকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করবে না বরং ব্যক্তি ও পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ বিধানে অনুকূল ভুমিকা পালন করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে । এ প্রেক্ষিতে সকল বিবেকবান সচেতন নাগরিক ও প্রতিষ্টানের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Manual2 Ad Code

সার্বিক ভাবে বৃক্ষ রোপন ও সংরক্ষন করা বিশেষ করে জনগনকে বৃক্ষ রোপনের গুরুত্ব সম্পর্কে অবহিত এবং তাদেরকে উদ্বুদ্ধ করে উন্নত জাতের বিভিন্ন গাছের চারা রোপনের জন্য এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের সকল কর্মকর্তা কর্মচারীদের
আহব্বান জানান ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!