বড়লেখায় এসএসসিতে ১৭৩ জিপিএ-৫, দাখিলে একটিও নেই-সর্বোচ্চ জিপিএ-৫ আর.কে লাইসিয়াম স্কুলের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় এসএসসিতে ১৭৩ জিপিএ-৫, দাখিলে একটিও নেই-সর্বোচ্চ জিপিএ-৫ আর.কে লাইসিয়াম স্কুলের

  • রবিবার, ১২ মে, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর যেন ছড়াছড়ি। এসএসসি (সাধারণ) ও ভোকেশনালে সর্বমোট ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জন। এরমধ্যে এসএসসিতে ১৬৬ জন ও ভোকেশনালে ৭ জন। উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে বরাবরের মতো সেরা ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে আর.কে লাইসিয়াম স্কুল। এই প্রতিষ্ঠান থেকে ১৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬৫ এ-প্লাসসহ বিভিন্ন গ্রেডে পাস করেছে ১৪৪ জন। শতকরা পাশের হার ৯৩.৫১। এদিকে উপজেলার ১৫টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিলে সর্বমোট ৬০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও কোনো প্রতিষ্ঠান থেকে কেউই পায়নি জিপিএ-৫।

Manual6 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসিতে আর.কে লাইসিয়াম স্কুলের পরেই দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ইটাউরী হাজী ইউনুছ মিয়া মোমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন করে, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ও দাসেরবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন করে, পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ভোকেশনালসহ ৯ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, বড়লেখা নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ও শাহবাজপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন করে, কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় ও হাকালুকি উচ্চ বিদ্যালয় থেকে ২ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এদিকে ভোকেশনাল বিভাগে কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী এ-প্লাস পেয়েছে।

Manual8 Ad Code

এসএসসিতে একটি করে জিপিএ-৫ পেয়েছে, কাঠালতলী উচ্চ বিদ্যালয়, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়, ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!